অ্যাপল অ্যাপ স্টোরে ‘দূতাবাস’

২১ জুলাই, ২০১৯ ১৮:৩৬  
অ্যাপল স্টোরে প্রকাশ হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি অ্যাপ ‘দূতাবাস’ । বাংলাদেশে নিবন্ধনকৃত কোনও সংস্থার তৈরি প্রথম অ্যাপ হিসেবে অ্যাপল স্টোরে প্রকাশ করা হয়েছে অ্যাপটি। জানাগেছে, বিশেষ বিবেচনায় ‘দূতাবাস’ অ্যাপটি  নিজেদের স্টোরে জায়গা দিয়েছে অ্যাপল স্টোরে। অ্যাপটি ব্যবহার করে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা উপকৃত হবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রমতে, দূতাবাস অ্যাপটির স্বত্বাধিকারী ও ডেভেলপার পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে অ্যাপল স্টোরে বাংলাদেশি কোনো সংস্থার অ্যাপ নিবন্ধিত হয়নি। অ্যাপটি নিবন্ধনের জন্য যখন অ্যাপলকে অনুরোধ করা হয়েছিলো তখন তারা মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিল। এরপর এই অ্যাপ বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষকে যে সেবা দেবে তার ব্যাপকতা অনেক বেশি বিবেচনায় নিয়ে অ্যাপটিকে নিবন্ধিত করা হয়েছে। জানাগেছে, নিবন্ধনের সময়ে সাধারণত অ্যাপভেদে অ্যাপল কয়েকশ’ থেকে কয়েক হাজার ডলার চার্জ করলেও দূতাবাস অ্যাপের ক্ষেত্রে ৯৯ ডলার চার্জ করেছে অ্যাপল কর্তৃপক্ষ।